AO3 News

Post Header

Published:
2026-02-14 17:50:41 UTC
Original:
What We're Doing for #IFD2026
Tags:

আন্তর্জাতিক অনুরাগীকর্ম দিবস

১৫ই ফেব্রুয়ারী প্রায় এসেই গেলো, আর ১২তম International Fanworks Day – IFD (আন্তর্জাতিক অনুরাগীকর্ম দিবস) এর জন্য তৈরী হওয়ার সময় হয়ে গেছে! এই বছরের থিম অন্য দুনিয়া (AUs), আর #IFD2026 উপলক্ষে, OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) আপনাদের সাথে উদযাপন করার জন্য কিছু কর্মকান্ড পরিকল্পনা করে রেখেছে। নীচের তালিকাটা পড়ে দেখুন আপনি তাতে কিভাবে অংশগ্রহণ করতে পারেন!

  • ফিডব্যাক ফেস্ট: আমাদের বার্ষিক ফিডব্যাক ফেস্ট ছাড়া IFD ভাবাই সম্ভব না! এটাই সুযোগ আপনার প্রিয় অন্য দুনিয়ার অনুরাগীকর্ম সকলের সাথে ভাগ করে নেওয়ার। বিনিময়ে আপনি নিজের জন্যও কিছু সুপারিশ পেয়ে যাবেন। ১০ই ফেব্রুয়ারী আমাদের ফিডব্যক ফেস্টের প্রকাশনার অপেক্ষা করুন, আর সেখানে আপনার মতো অন্য অনুরাগীদের জন্য ১০টা সুপারিশ সমেত একটা মন্তব্য করে যান। সামাজিক মাধ্যমে পোস্ট করার সময় #FeedbackFest ট্যাগ ব্যবহার করুন।
  • আপনার অনুরাগী কর্ম ভাগ করে নিন: Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) তে আপনার নিজের AU অনুরাগীকর্ম International Fanworks Day 2026 দিয়ে ট্যাগ করুন, বা #IFD2026 বা #IFDChallenge2026 ট্যাগ ব্যবহার করে সেগুলো সামাজিক মাধ্যমে ভাগ করে নিন!
  • ফ্যানলোর চ্যালেঞ্জ: উৎসব শুধুমাত্র AO3তেই সীমাবদ্ধ নয়! ফ্যানলোর, OTW' এর অনুরাগী সম্বন্ধিত ইতিহাস এবং সংস্কৃতির উইকিও উৎসব পালন করবে! ১৪-২০ই ফেব্রুয়ারী, প্রতিদিন শেষ করার জন্য একটি করে নতুন সম্পাদনা চ্যালেঞ্জ এ যোগ দিন। অংশগ্রহণ করতে, আরো তথ্যের জন্যIFD ২০২৬ ফ্যানলোর চ্যালেঞ্জ পাতা দেখুন।
  • খেলাধুলা এবং অনুরাগীদের গল্প: ফেব্রুয়ারী ১৫ তারিখে, আমরা OTW এর বছরে একবার খোলা IFD ডিস্কর্ড সার্ভার খুলবো। ১৪ই ফেব্রুয়ারি ২১:০০ ইউ টি সি(আমার জন্য সেটা কোন সময়? এবং ১৬ই ফেব্রুয়ারী ০৩:০০ ইউ টি সি(আমার জন্য সেটা কোন সময়?) এর মধ্যে আমাদের সাথে এবং অন্য অনুরাগিদের সাথে নানান খেলা খেলতে ও গল্প করতে যোগ দিন! চ্যাট রুমটা ইংরাজীতে সংযোজিত হবে, আর ১৪ তারিখে আমরা বিস্তারিত অনুষ্ঠান সূচী প্রকাশ করব।

আমরা এই IFD এর জন্য আপনাকে আপনাদের সম্প্রদায়ের অনুষ্ঠানও পাঠাতে বলেছিলাম, সুতরাং আমরা যা যা করছি তা ছাড়াও কিছু অনুরাগী-চালিত অনুষ্ঠানও দেওয়া রইলো:

The Fandom Melodies, Intertwined Edition

(ইংরাজীতে, অন্য ভাষায় অল্পকিছু দেওয়া যাবে)

এই অনুষ্ঠানটি বর্তমানে চলছে, তা ২৮শে ফেব্রুয়ারি শেষ হবে। আপনি যে কোনো মাধ্যমে অনুরাগীকর্ম জমা দিতে পারেন, যদিও লেখালিখিকেই বেশি প্রাধান্য দেওয়া হবে।

আপনি তাদের অনুষ্ঠানের তথ্য পাতায় আরো তথ্য পাবেন।

Hey, Sweetheart

(যে কোনো ভাষায়)

এই সমস্ত অনুরাগী-দুনিয়া জুড়ে হওয়া গল্প এবং চিত্রের উৎসব ১৩ই ফেব্রুয়ারী থেকে ১৫ই ফেব্রুয়ারী অবধি থাকবে। আপনি যে কোনো ভাষাতেই কর্ম জমা দিতে পারেন।
আপনি তাদের তথ্য পাতায় আরো তথ্য পাবেন।

FebUcomment

এই অনুষ্ঠানটি ১লা ফেব্রুয়ারী থেকে ২৮শে ফেব্রুয়ারী অব্দি চলবে। এটা মানুষকে গল্পে (নতুন এবং পুরোনো!) মন্তব্য করতে আরো উদ্বুদ্ধ করতে চায়। দেখা গেছে যে ফেব্রুয়ারী মাসেই সব থেকে কম মন্তব্য করা হয়! অনেক রকমের খেলা আছে, এবং নিজের মন্তব্যকে আরো একটু মজাদার করে তোলার জন্য করা যায় এমন মজার মজার কাজও আছে!

আপনি তাদের অনুষ্ঠানের তথ্য পাতায় আরো তথ্য পাবেন।

Lov bobříků s Fanpolis

(চেক এবং স্লোভাক ভাষায়)

এই অনুষ্ঠানটি ১৬ই ফেব্রুয়ারী থেকে ২২শে ফেব্রুয়ারী অব্দি চলবে, এবং এটা ফ্যানপলিস-এর অনুরাগীদুনিয়ার বিশ্বকোষ সম্পাদনা করার জন্য তৈরি।

আপনি তাদের অনুষ্ঠানের তথ্য পাতায় আরো তথ্য পাবেন।

Glory of the Fanworks

(যে কোনো ভাষায়)

এই অনুষ্ঠানটি ১৫ই ফেব্রুয়ারী থেকে ২৮শে ফেব্রুয়ারী অব্দি চলবে। আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই অংশগ্রহণ করতে পারেন, আর মানুষকে তাদের অনুরাগীদুনিয়ার অভিজ্ঞতা মনে করাতে এবং সকলের সঙ্গে ভাগ করে নেওয়াতে এক সেট প্রশ্নাবলীও থাকবে!

আপনি তাদের অনুষ্ঠানের তথ্য পাতায় আরো তথ্য পাবেন।

আমরা এই IFD এর জন্য আপনার সম্প্রদায়ের
সারা বছর ধরে আমাদের অনুরাগী সমাজের অংশ হওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। #IFD2026 তে দেখা হবে!


OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।